আমাদের লক্ষ্য

একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন স্মার্ট সমবায়ী সমাজ গঠন

আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি এবং সমবায় আদর্শের সমন্বয়ে বাংলাদেশের প্রতিটি গ্রামে অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করা এবং তৃণমূলের মানুষের জীবনমান উন্নত করে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়া।

১০+ প্রকল্প
৫০+ জেলা

আমাদের মূল উদ্দেশ্যসমূহ

সমবায়ীদের সামগ্রিক উন্নয়নে আমরা নিম্নোক্ত উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি

01

আর্থ-সামাজিক উন্নয়ন

প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধির লক্ষে কর্মসংস্থান তৈরি এবং ক্ষুদ্র ঋণের সহজলভ্যতা নিশ্চিত করা।

02

প্রযুক্তিগত দক্ষতা

ডিজিটাল সমবায় ব্যবস্থাপনা এবং আধুনিক বিপণন কৌশলে সমবায়ীদের দক্ষ করে গড়ে তোলা।

03

নারী ক্ষমতায়ন

গ্রামীণ নারীদের সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা।

04

যুগোপযোগী প্রশিক্ষণ

সমবায় আইন ও বিধিমালা সম্পর্কে সচেতনতা তৈরি এবং পেশাদারিত্ব বৃদ্ধির জন্য নিয়মিত কর্মশালা।

05

সরাসরি বিপণন

মধ্যস্বত্বভোগী ছাড়াই সমবায়ীদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ই-কমার্স প্ল্যাটফর্ম।

06

স্বচ্ছতা ও সুশাসন

সমিতিগুলোতে অডিট এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে আমানতের সুরক্ষা প্রদান।

সততা

সকল কাজে সততা বজায় রাখা আমাদের প্রধান অঙ্গীকার।

একতা

একতাই বল—এই মূলমন্ত্রে আমরা সমবায়ীদের ঐক্যবদ্ধ করি।

জবাবদিহিতা

প্রতিটি কাজের জন্য আমরা সদস্যদের কাছে দায়বদ্ধ।

উদ্ভাবন

সমবায়কে আধুনিক করতে আমরা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ব্যবহার করি।