সংগঠনের গৌরবময় ইতিহাস
স্বাধীনতার পর প্রথম পদক্ষেপ
দেশ স্বাধীনের পর বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে সমবায়ের গুরুত্ব অনুধাবন করে আমাদের এই সংগঠনের ভিত্তি স্থাপিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায় ভাবনায় উদ্বুদ্ধ হয়ে গ্রামীণ জনপদে সেবার লক্ষে আমাদের যাত্রা শুরু।
তৎকালীন সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে খাদ্যের অভাব দূর করতে সমবায় আন্দোলন ছিল একমাত্র ভরসা। এই সংগঠনের মাধ্যমেই প্রথম উন্নত বীজ এবং সার প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছিল। সেই কঠিন সময়ে সমবায়ীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ নিয়েছিল যা আজও আমাদের অনুপ্রেরণা।
দেশব্যাপী কার্যক্রম বৃদ্ধি
আশির দশকে আমরা প্রতিটি জেলায় আমাদের শাখা সম্প্রসারণ করি। এই সময়ে সংগঠনের সদস্য সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায় এবং আমরা একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করতে সক্ষম হই।
তৃণমূল পর্যায়ে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধির জন্য নতুন নতুন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। সমবায়ীদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য পৃথক বিপণন ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয় এই সময়েই। আমরা আন্তর্জাতিক সমবায় মৈত্রী (ICA) এর সদস্যপদ লাভ করি এবং বিশ্বের সমবায় আন্দোলনের সাথে যুক্ত হই।