Ex President
সাবেক সম্পাদক

জনাব মোহাম্মদ আব্দুল করিম

দায়িত্বকাল: জানুয়ারি ২০২০ — ডিসেম্বর ২০২৪

সদস্য পদ আজীবন সদস্য
অবদান ১০+ সফল প্রকল্প

প্রাথমিক জীবন ও শিক্ষা

জনাব মোহাম্মদ আব্দুল করিম ১৯৫৫ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাঁর স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি জনসেবা ও সমবায় আন্দোলনের সাথে জড়িত ছিলেন।

সাংগঠনিক অবদান

উনার মেয়াদে সংগঠনের সদস্য সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং সদস্যদের জন্য আধুনিক লোন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। তিনি তৃণমূল পর্যায়ের সদস্যদের দক্ষ করার জন্য একাধিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছিলেন।

বিশেষ অর্জনসমূহ

২০২২

জাতীয় সমবায় দিবস উপলক্ষে 'সেরা সংগঠক' পদক লাভ।

২০২৩

সংগঠনের পক্ষ থেকে 'আজীবন সম্মাননা' অর্জন।

উনার একটি বিখ্যাত উক্তি:

"একতাই বল, সমবায়ই শক্তি।"
Signature