জনাব মোঃ ইকবাল আজম

পরিচালক (অডিট)

মোঃ ইকবাল আজম চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা। তার পিতা মোঃ আবুল কালাম মজুমদার সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মাতা (মৃত) মিসেস হাওয়া বেগম। মোঃ ইকবাল আজম বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের পরিচালক (অডিট) ছাড়াও চাঁদপুর জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি, দি চাঁদপুর মাল্টিপারপাস কো-অপরেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি ও জুন হাউজিং কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর সরকার মনোনীত পরিচালক। এছাড়াও তিনি সেন্ট্রাল কো-অপারেটিভ ফোরাম-চাঁদপুর এর সভাপতি হিসেবে (তিন মেয়াদ) দায়িত্ব পালন করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা বি.এস.এস (সম্মান), এম.এস.এস (অর্থনীতি), এলএল.বি। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।

Our team collaborating on design projects