জনাব মোঃ নজরুল ইসলাম

সহ-সভাপতি

মোঃ নজরুল ইসলাম ঢাকা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ (৩নং আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০) এর ৩৩তম সভাপতি। এ প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে অতিবাহিত করেছেন দীর্ঘসময়। তিনি ১৯৭২ সালে ৩১শে জানুয়ারি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন কুড়িয়াদী গ্রামের তালুকদার বংশের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মৃত জনাব ওসমান তালুকদার ছিলেন সেই গ্রামের একজন সুপরিচিত ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ী। মাতা ফজিলাতুন নেসা ছিলেন সন্তান লালন-পালনে দায়িত্বশীল গৃহিনী। জনাব মোঃ নজরুল ইসলাম তালুকদার সরকারি জগন্নাথ কলেজ হতে পদার্থবিজ্ঞান বিভাগে এম.এস.সি ডিগ্রি লাভকরেন। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে পার করেছেন জীবনের অর্ধেকের বেশির সময়। তার সহধর্মনী রুনা লায়লা, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের একজন সিনিয়র শিক্ষিকা। উভয়ের তত্ত্বাবধানে লালিত পালিত হয়ে আসছে ০২ কন্যা সন্তান এবং ০১টি পুত্র সন্তান।

Our team collaborating on design projects