জনাব কাজী নাজমুস সা'দাত এডভোকেট

সহ-সভাপতি

কাজী নাজমুস সা'দাত, এডভোকেট, কুমিল্লা জেলার বরুড়া উপজেলাধীন পয়ালগাছা ইউনিয়নের দোঘই গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৯ সালের ১১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা মরহুম কাজী আবু মিয়া, মাতা মরহুমা হাছিনা বেগম। ছাত্র অবস্থায় ১৯৭৪ খ্রি: পয়ালগাছা (উত্তর) ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্য হিসাবে সমবায় আন্দোলনের সাথে জড়িত হন। তিনি বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সভাপতি। ইতোপূর্বে ২০০০ খ্রি: হতে ২০০৯ খ্রি: ও ২০২০-২০২৩ খ্রি: পর্যন্ত ৪ মেয়াদে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা জেলা সমবায় ইউনিয়নের সভাপতি হিসাবে ০৪ মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হন। তিনি পেশায় আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য। কুমিল্লা জজকোর্টের পি.পি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুমিল্লার স্পেশাল পি.পি হিসাবে দায়িত্ব পালন করেন। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসাবে দুইবার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। গরীব ও অসহায় বিচার প্রার্থী জনগণকে বিনা টাকায় আইনী সহায়তাকারী প্রতিষ্ঠান ব্লাস্ট কুমিল্লা ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এপেক্স ক্লাব অব বাংলাদেশের জেলা গভর্ণর-৩ হিসাবে দায়িত্ব পালন করেন। তাছাড়া শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। এ পর্যন্ত তিনি আমেরিকা সহ পৃথিবীর ১৩টি দেশে ভ্রমণ করেন।

Our team collaborating on design projects