জনাব মোঃ ইউসুফ হাওলাদার

পরিচালক (বরিশাল বিভাগ)

মোঃ ইউসুফ হাওলাদার ভোলা সদর উপজেলার কানাইনগর গ্রামে পঞ্চায়েত বাড়ীতে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম মন্তাজ উদ্দিন হাওলাদার ও মাতা বিবি হাজেরা বেগম। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত দড়িরাম সংকর সমবায় সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে সমবায়ে অঙ্গনে যাত্রা শুরু করেন। তিনি ভোলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর সহ-সভাপতি, ইতোপূর্বে উক্ত সমবায় ব্যাংকের পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ সমবায় জুট সোসাইটি লিঃ এর বরিশাল বিভাগের নির্বাচিত প্রতিনিধি। ভূমি উন্নয়ন ব্যাংক ভোলার সদস্য। বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটি লিঃ এর পরিচালক (বরিশাল বিভাগ)। তিনি বিবাহিত জীবনে ২ পুত্র ১ কন্যার জনক। তার প্রথম ছেলে প্রকৌশলী মোঃ আবদুর রহিম রাসেল বাংলাদেশ শিক্ষা অধিদপ্তরে এবং ২য় ছেলে প্রকৌশলী মোঃ নিয়াজ মোরশেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকায় কর্মরত রয়েছে।

Our team collaborating on design projects