জনাব মোঃ মনিরুজ্জামান
পরিচালক (খুলনা বিভাগ)
মোঃ মনিরুজ্জামান ১৯৬৬ সনের ১১ই অক্টোবর কুষ্টিয়া জেলার আলামপুর ইউনিয়নে কাথুলিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার পিতা মৃত মুসলিমউজ্জামান, মাতা মোছাঃ আকলিমা জামান। তিনি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অর্ণব জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। এছাড়া কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের সভাপতি। দেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত বেসরকারি সেবামুলক প্রতিষ্ঠান স্বনির্ভর বাংলাদেশ এ ১৯৯০ সাল থেকে বিভিন্ন পদে বাংলাদেশের বিভিন্ন জেলায় দায়িত্বপালন করেন এবং ২০১৭ সাল থেকে প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক হিসাবে দায়ীত্ব পালন করে যাচ্ছেন। তার স্ত্রী সুলতানা নাজনিন নাহার। তাহার একমাত্র কন্যা সন্তান ডাঃ নৌশিন তাবাসসুম অর্ণব।