জনাব মোঃ আবুল হোসাইন
পরিচালক (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ)
মোঃ আবুল হোসাইন ১৯৬৮ সালের ২৬শে অক্টোবর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলাধীন রূপসী ইউনিয়নের নগর বেড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি রূপসী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ফুলপুর ডিগ্রি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি একজন সফল সমবায়ী ও বিশিষ্ট ব্যবসায়ী। তিনি ২০০৭ সালে রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ গঠন করেন। বর্তমানে রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ ও রূপসী বাংলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ময়মনসিংহ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি। তিনি বাংলাদেশ সমবায় বাজার কনসোর্টিয়াম সমিতির প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে মোঃ আবুল হোসাইন রূপসী বাংলা ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক। তাহার স্ত্রী পলি শিকদারও একজন সফল সমবায়ী।