বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম
সভাপতি
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ৩১ মার্চ ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তাহার পিতা মো. আব্দুল মজিদ, মাতা মরহুম আমেনা বেগম। তিনি ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম একজন সফল সমবায়ী, ক্রীড়া সংগঠক ও সক্রিয় রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লি: ও বাংলাদেশ কো-অপারেটিভ মার্কেটিং লি: এর সাবেক সভাপতি। এছাড়া তিনি বাংলাদেশ সমবায় ব্যাংক লি: এর সহ-সভাপতি ছিলেন। তিনি ঢাকা ওয়ান্ডার্স ক্লাব এর আহ্বায়ক, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এর সাবেক সভাপতি ও সাউভ এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি। তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ, ঢাকা এর সভাপতি। এছাড়া ফকিরেরপুল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। ফকিরেরপুল জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা, ঢাকা এর সম্পাদক ও মোতওয়ালী এবং বায়তুল মজিদ জামে মসজিদ, কাজীরবাগ, ঢাকা এর সভাপতি ও মোতওয়ালী। মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যান কেন্দ্র, ঢাকা মহানগর এর সভাপতি, পরিবেশ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর সভাপতি। সাপ্তাহিক খবরা-খবর পত্রিকার সম্পাদক। তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন এর ডেপুটি মেয়র ছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা। এছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। একজন সফল সংগঠক হিসেবে তিনি আমেরিকা, ইউরোেপ ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ সফর করেছেন।